নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনাল শাখার এক কর্মীকে পেটানোর অভিযোগে থানায় মামলা করেছে পল্লী বিদ্যুৎ সীমিত, নওগাঁ১। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর সকালে নিজ বাড়ি থেকে অভিযুক্ত আসামি ইমান আলী (৫৫) কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ। ইমান আলী উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বিদিরপুর গ্রামের শুকুর আলীর ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, আসামি ইমান আলীর চার মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ১৬ সেপ্টেম্বর মিটার রিডার কাম ম্যাসেন্জার আরিফ হোসেন পল্লী বিদ্যুৎ সমিতির বিধি অনুযায়ী ইমান আলীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে ইমান আলী বকেয়া পরিশোধ করে আবারও বিদ্যুৎ সংযোগ নেন। এদিকে পল্লী বিদ্যুৎতের কাজে আরিফ হোসেন বিদিরপুর গ্রামের একটি রাস্তায় লাইনের কাজ চলাকালীন অবস্থায় ইমান আলী পূর্বের আক্রোশে মারধর শুরু করে এবং নিজ বাড়িতে আটক করে রাখে। বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গিয়ে আরিফ হোসেনকে উদ্ধার করে নিয়ে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। আসামি আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।