• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরের ঐতিহ্যবাহী সংগঠন প্রগতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৮৭ Time View
প্রকাশঃ শনিবার, ২২ মার্চ, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর ) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রগতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় প্রগতি সংঘ চত্বরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পার্বতীপুর উপজেলা শহরের প্রাণকেন্দ্র নতুন বাজারে প্রতিষ্ঠিত প্রগতি সংঘ। এ সংঘের সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ, জেড, এম মেনহাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান,সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম চাঁদ আলী প্রমুখ।

ইফতার মাহফিলে প্রগতি সংঘের প্রয়াত সদস্যবৃন্দদের আত্মার মাগফেরাত কামনা, বর্তমান সদস্যবৃন্দদের রোগ মুক্তি কামনা,দেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন,আলম নগর জামে মসজিদের পেশ ইমাম মওলানা মোঃ বেলাল হোসেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন,প্রগতি সংঘ কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি মোরতোজা আলী শাহ্, সহ-সাধারণ সম্পাদক মোজেল্লুর রহমান,অর্থ সম্পাদক রবিউল ইসলাম,ক্রীড়া সম্পাদক কামরুল হক কামু, দপ্তর সম্পাদক শামসুল হক,পাঠাগার সম্পাদক আমিন উল্লাহ আমিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী,শহরের নতুন বাজার এর বিভিন্ন ব্যবসায়ী সমিতির সভাপতি, সম্পাদক মন্ডলী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ,প্রগতি সংঘের সন্মানিত সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category