এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ঘোষিত রাষ্ট্র সংস্কারের আগামীর বাংলাদেশের রুপরেখা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি, দিনাজপুর-৫ (পার্বতীপুর – ফুলবাড়ী) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পাথর খনি গেট এলাকা, মধ্যপাড়া, উৎরাইল, রসুলপুর, আনন্দবাজার, উত্তরা দয়ার বাজার, মৌলভীর ডাঙ্গা,খয়ের পুকুরহাটে বিএনপি নেতা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান লিফলেট বিতরণ করেন। এ সময় পথচারী ও স্থানীয় ব্যবসায়ীসহ সর্বসাধারনের হাতে লিফলেট তুলে দেন তিনি।
লিফলেট বিতরণকালে তার সাথে ছিলেন, পার্বতীপুর উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও হরিরামপুর ইউনিয়ন বিএনপি এবং ফুলবাড়ী বিএনপি নেতৃবৃন্দগণ। এর আগে বিকেল সাড়ে চারটায় মহেশপুরে পার্বতীপুর বিএনপি নেতৃবৃন্দ ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানকে রিসিভ করেন। পরে একটি মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে মধ্যপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। লিফলেট বিতরণ শেষে বিভিন্ন এলাকায় পথসভা করেন ও ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানকে ইউনিয়ন বাসী গণ সংবর্ধনায় ভূষিত করেন ও আলোচনা সভার আয়োজন করেন। হরিরামপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক তৌফিকুল ইসলাম তপুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।
জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মমিনুল ইসলাম (ডাক্তার) এর
সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মতি,পার্বতীপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, উপজেলা বিএনপি’র যুগ্ন-সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সাদো,
পার্বতীপুর পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আনোয়ারুল হক,পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মানজুর রশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশীদ সংগ্রাম, পৌর কৃষক দলের সভাপতি অধ্যাপক মোঃ গোলাম রাব্বানী গোলাপ প্রমুখ।
এসময় বিএনপি নেতা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান বলেন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অর্ন্তভূক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। বিএনপি’র ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশের রুপরেখা হবে একটি সুখী, সুন্দর সমৃদ্ধিময় বাংলাদেশ।