• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরে আগাম রোপা আমন ধান কর্তন শুরু

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় চলতি রোপা-আমন মৌসুমে রোপা আমন ধানের কর্তন শুরু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) আগাম রোপা-আমন ধান কর্তন শুরু করা হয়।

জানা গেছে,চলতি রোপা-আমন মৌসুমে আগাম রোপা আমন ধানের জাত ব্রিধান ৭৫ এবং ধানিগোল্ড (হাইব্রিড) এর নমুনা শস্য কর্তন বুধবার থেকে শুরু করা হয়েছে। ধানের আগাম জাতগুলো ভালো ফলনের পাশাপাশি আগাম আলু চাষের সুযোগ করে দেয়। ফলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হয় এবং দুই ফসলি জমি তিন ফসলি জমিতে রুপান্তরিত হয়। রোপা-আমনের ব্রিধান ৭৫ এবং ধানিগোল্ড ( হাইব্রিড) এর ফলন হেক্টরে যথাক্রমে ৫.১ টন এবং ৭.২৯ টন হয়েছে।

আগাম রোপা-আমন ধান কর্তন শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর উপজেলা কৃষি অফিসার রাজিব হুসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category