• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময় মান্দায় স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ার পর এবার যুবকের বিরুদ্ধে ‘ধর্ষণচেষ্টার’ নাটক সাজিয়ে জেলে পাঠানোর অভিযোগ

পার্বতীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টি-১০ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টি-১০ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারী) বিকেলে পার্বতীপুর উপজেলার ৩ নম্বর রামপুর ইউনিয়নের বাসুপাড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গনে ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টি-১০ টুর্নামেন্ট-২০২৪-২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টি-১০ টুর্নামেন্ট-২০২৪-২৫ এর ফাইনাল খেলায় ৩ নম্বর রামপুর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ও মনিহারি পট্টি ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল আলম সরকার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক এর পুত্র ইঞ্জিনিয়ার এজেডএম আরিফুল হক রিয়েল। খেলাটিতে পৃষ্ঠপোষকতায় ছিলেন আনারুল কবীর তালাশ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু,রক্তযোদ্ধা পার্বতীপুর সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি ও মনিহারি পট্টি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইরফান খান লাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শফিউল আজম শতাব্দি,উপজেলা ছাত্রদলের আহবায়ক ইফতেখার আহমেদ রিগেন,যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,আতাউর রহমান, হুমায়ুন কবির পলাশ, আজাদুল হক সরকার,অহিদুল আহাদ আপন, আসাদুল হক, নয়ন মোহন্ত প্রমুখ।

৮টিমের এ খেলায় ফাইনালে অংশ গ্রহণ করেন, হরিরামপুর এথিভেন স্টাম বনাম পার্বতীপুর মনিহারি পট্টি। ১০ ওভারের এই খেলায় টসে জিতে হরিরামপুর ফিল্ডিং সিদ্ধান্ত নেয়,বোলিং করেন,পার্বতীপুর মনিহারি পট্টি। উক্ত খেলায় হরিরামপুর ৯ ওভার ৩ বলে ৪ উইকেট হাতে রেখে জয়লাভ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন রুহুল। আম্পায়ার ছিলেন, শহিদুল ইসলাম ও হাসিনুর। স্কোর বোর্ডে ছিলেন, রাহুল। ধারাভাষ্য ছিলেন আপন মাস্টার ও আজমির।

টুর্নামেন্টেটির এরেজমেন্টে ছিলেন সামিউল ইসলাম,আরিফুল ইসলাম, রাসেল মাহমুদ, আবাবিল সরকার, রিফাত ইসলাম, শাহিন আলম,আশিক বিল্লাহ,হাসিনূর প্রামানিক ও শহিদুল ইসলাম। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার হাতে তুলে দেন মনিহারী পট্টি ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল আলম সরকার ও সাধারণ সম্পাদক ইরফান খান লাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category