• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে আর্থিক সাহায্যের চেক বিতরন

দিনকাল বিডি / ১২১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত এতিমখানায় ও বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের মাঝে আর্থিক সাহায্যের চেক বিতরন করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলায় এই চেক বিতরন করা হয়।

জানা গেছে, সমাজসেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশন ক্যাপিটেশন গ্র‍্যান্ট প্রাপ্ত এতিমাখানায় দ্বিতীয় কিস্তির মোট ১ কোটি ২ লক্ষ টাকার চেক এবং ৫৮ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীর মাঝে ২৯ লক্ষ (প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক) টাকার চেক বিতরণ করা হয়েছে।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পার্বতীপুর, দিনাজপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমজাদ হোসেন, মেয়র, পার্বতীপুর পৌরসভা, পার্বতীপুর, দিনাজপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ ইসমাঈল, উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর, দিনাজপুর।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ আমিরুল মোমেনিন মোমিন, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পার্বতীপুর, দিনাজপুর,রোকসানা বারী রুকু মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ পার্বতীপুর ও উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়। এই অনুষ্ঠানের আয়োজক উপজেলা সমাজসেবা কার্যালয়, পার্বতীপুর, দিনাজপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category