• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে চলমান বিশৃঙ্খলা প্রতিরোধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৯৩ Time View
প্রকাশঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুরের ভবের বাজারে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে এলাকায় বিশৃঙ্খলা প্রতিরোধে স্থানীয় স্টার যুব ক্লাবের উদ্যোগে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ আগষ্ট) বিকেল ৪ টায় পার্বতীপুর-দিনাজপুর সড়কের ভবের বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়ন চেয়ারম্যানের সহযোগীতায় দেশের চলমান পরিস্থিতিতে ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ঠেকাতে এ শান্তি সমাবেশ আয়োজন করে স্টার যুব ক্লাব।
সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ আইনুল ইসলাম,সাধারণ সম্পাদক মশিউর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হুদা,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামরুল হুদা বাদশা, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতিক হাসান,পার্বতীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আসিফ ইমরান,সাবেক সেনা সদস্য আহসান হাবীব,ব্যাংকার নয়ন তালুকদার, সিরাজুল ইসলাম,শিক্ষানুরাগী বেনজির আহমেদ,উপজেলার ভূমিহীন সমিতির বিষ্ণুপদ রায়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category