• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে ছাত্রশিবিরের উদ্যোগে বদর যুদ্ধের তাৎপর্য,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এম এ আলম বাবলু / ৯৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস। পবিত্র মাহে রমজান একটি মহিমান্বিত মাস এবং ১৭ রমজান ইতিহাসের একটি তাৎপর্যময় দিন এ উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার যশাই উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়ন সেক্রেটারি জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও আমবাড়ি শাখার সভাপতি নাঈম বিল্লাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বদর যুদ্ধের তাৎপর্য ও মাহে রমজান সম্পর্কে কুরআন হাদীস থেকে মূল্যবান বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা সেক্রেটারী আবু সায়েম শাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা দক্ষিন এর সভাপতি মোঃ সাজেদুর রহমান সাজু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মনিরুজ্জামান মুন্না,মোমিনপুর ইউনিয়ন ছাত্র শিবির এর সভাপতি মোঃ তাসনিম আহমাদ তাওহীদ,ওয়ার্ড জামায়াত সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক প্রমুখ।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ইসলামী সংগীত পরিবেশন করেন, ছাত্রশিবির আমবাড়ি শাখার সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জনগণের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করেন প্রধান অতিথি আবু সায়েম শাহ। দোয়া ও ইফতার মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,ওয়ার্ড জামায়াত এর পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ শাহরিয়ার আলম ও ইউনিয়ন ছাত্র শিবিরের সেক্রেটারি ফিরোজ শাহ। এ সময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, ইউনিয়ন ছাত্র শিবিরের তিন শতাধিক সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category