• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

পার্বতীপুরে জাকের পার্টির দাওয়াতী মাহফিল অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১০৪ Time View
প্রকাশঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে জাকের পার্টির দাওয়াতী মাহফিল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে দিনাজপুর জেলা জাকের পার্টির আয়োজনে ও পার্বতীপুর উপজেলা জাকের পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে বাদ আসর হতে রাত ১২টা পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় জাকের পার্টির সভাপতি মোঃ আশরাফু উজ জামান।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খাদেম বনানী পাক দরবার শরীফ ঢাকা ও যুব ওলামা ফ্রন্ট জাকের পার্টির মুফতি মাওলানা মোহাম্মদ সাখাওয়াত হোসেন মুজাহেদী, কুমিল্লা। বিশেষ বক্তা হিসেবে ছিলেন মাওলানা আলহাজ উদ্দিন বগুড়া,মাওলানা আরিফুল ইসলাম হেদায়েত বরিশাল,মাওলানা সাদ্দাম হোসেন পঞ্চগড়, মাওলানা মোঃ জহিরুল ইসলাম গাইবান্ধা ও
মাওলানা মোঃ আব্দুর রহিম রংপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান জাকের পার্টির একান্ত সচিব ও কেন্দ্রীয় পরিষদের সহ-সাধারণ সম্পাদক জাকের পার্টি ছাত্র ফ্রন্ট এর মোঃ খোরশেদ আলম খোকন,বীর মুক্তিযোদ্ধা মোঃ জহিরুল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category