এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
“দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে এক বনার্ঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। এতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।
সোমবার (১০ মার্চ) র্যালী শেষে উপজেলা চত্বরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর,পিআইও মোহাম্মদ সানাউল্লাহ,ফায়ার সার্ভিস এর লিডার তরিকুল ইসলাম,পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম ও রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলাম ।
আলোচনা সভার পূর্বে অতিথিবৃন্দ দুর্যোগ, ভূমিকম্প ও অগ্নি নির্বাপনের উপর মহড়া প্রদর্শন করেন। এসময় আরোও উপস্থিত ছিলেন,উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।