• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও জেলেদের নিয়ে মতবিনিময় সভা

দিনকাল বিডি ২৪ / ৭৯ Time View
প্রকাশঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে স্কুল পর্যায়ে রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং জেলে, মৎস্যজীবী ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) উপজেলা মৎস্য হ্যাচারি প্রশিক্ষণ হলরুমে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে স্থানীয় জেলে, খামারি, মৎস্যজীবী ও ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে মাছের খাবারের মূল্যবৃদ্ধি ও পুকুর ভরাট হয়ে গভীরতা কমে যাওয়ায় মাছ চাষে নানা প্রতিবন্ধকতার কথা জানান খামারিরা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মেরাজুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রউফ প্রামানিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। মৎস্যজীবীদের পক্ষে বক্তব্য রাখেন শরিফুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্হানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category