• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে তেলবাহী ট্রেন দূর্ঘটনায় লাইনচ্যুত ছয়টি বগি উদ্ধার,তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

দিনকাল বিডি ২৪ / ৭৮ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ জুলাই, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে একটি তেলবাহী ট্রেন দূর্ঘটনায় ট্রেনের লাইনচ্যুত ছয়টি বগি উদ্ধার করা হয়েছে। রেলওয়ের একটি উদ্ধারকারী দল কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে বগিগুলো উদ্ধার করে। শুক্রবার (২৬ জুলাই) দুপুরে পার্বতীপুর রেলওয়ে জংশনের অদূরে হলদিবাড়ী রেলগেট সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এই দূর্ঘটনার কারণ উদঘাটনের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে,শুক্রবার দুপুরে ২৬টি এমটি বগি নিয়ে পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রাম অভিমুখী একটি এমটি তেলবাহী ট্রেন পার্বতীপুর রেলওয়ে জংশনের অদূরে হলদিবাড়ী রেলওয়ে লেভেল ক্রসিং গেট সংলগ্ন এলাকায় দূর্ঘটনার শিকার হয়। এ সময় ট্রেনের ছয়টি এমটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর পরই পার্বতীপুর রেলওয়ে লোকো সেড থেকে রেলওয়ের একটি উদ্ধারকারী দল ঘটনাস্হলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং রাত ৭টা ৪৫ মিনিট পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে লাইনচ্যুত সবগুলো বগি উদ্ধার করতে সক্ষম হয়।

এই ট্রেন দূর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ঘটনার দিনই রেলওয়ে কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে রেলওয়ে পাকশী বিভাগের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) হারুন উর রশীদ কে। অন্য দু’জন সদস্য হলেন,রেলওয়ে পাকশী বিভাগের সহকারী যান্ত্রিক প্রকৌশলী/ক্যারেজ (এএমই/সি) গোলাম মোস্তফা ও রেলওয়ে পার্বতীপুরের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) আবু জাফর রাকিব হাসান।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) নূর মোহাম্মদ বলেন,ট্রেন দূর্ঘটনার কারন উদঘাটনের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category