• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরে দিগন্ত বিস্তৃত মাঠে সবুজের সমারোহ, সোনালী ধানে হাসি ফোটার স্বপ্ন দেখছেন কৃষক

দিনকাল বিডি / ১৪৬ Time View
প্রকাশঃ বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দেশের উদ্বৃত্ত খাদ্য ভান্ডার দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে সবুজের সমারোহ। বোরো মৌসুমে অতি যত্নে আবাদকৃত ধানের শীষ বেড়িয়েছে। বাতাসে দুলছে ধানের শীষ। সোনালী ফসলের আশায় কৃষক। সোনালী ধানে হাসি ফোটার স্বপ্ন দেখছেন তাঁরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবারে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এমন আশাবাদ ব্যক্ত করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কৃষকেরা। চলতি বোরো মৌসুমে এই উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।

পার্বতীপুর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে এই উপজেলার ২২ হাজার ৭ শ’ ৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। তবে আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছিল ২২ হাজার ৭ শ’ হেক্টর জমিতে। কিন্তু লক্ষ্য মাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। বোরো ধান রোপনের পর থেকেই ফসলের মাঠে কৃষকের নিবিড় পরিচর্যা, সময় মতো সার,সেচ ও কীটনাশক প্রয়োগের কারনে আবাদ হয়েছে বেশ ভালো। তাছাড়াও ফসলের মাঠে তেমন কোন রোগ বালাইও নেই। সব মিলিয়ে এবারের আবাদে সবাই পরিতৃপ্ত। এখন শুধু অপেক্ষা নিরাপদে ফসল ঘরে তোলার। কথা হয় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের কৃষক এম কাওসার খানের সাথে তিনি বলেন, এবারে বোরো ধানের আবাদ বেশ ভালো হয়েছে। রোগ বালাইও তেমন একটা নেই। বর্তমানে আবহাওয়াও অনুকূলে রয়েছে। এই অবস্থা বিদ্যমান থাকলে বোরো ধানের বাম্পার ফলন হবে। সেই সাথে দামও ভালো পাওয়া যাবে। বিগত আমন মৌসুমে ধানের বাজার মূল্য ছিল বেশ ভালো। এবারেও তেমনটি আশা করা হচ্ছে।

এ ব্যাপারে কথা হয় পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান খান এর সাথে। তিনি বলেন,চলতি বোরো মৌসুমে উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। আবাদও হয়েছে বেশ ভালো। তেমন কোন রোগ বালাইও নেই। আবহাওয়াও অনুকূলে রয়েছে। ধানের শীষ বের হয়েছে। আগামী এক মাসের মধ্যে আগাম জাতের ধান কাটা শুরু হবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন,আবহাওয়া অনুকূলে থাকলে এবারে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category