• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে নাশতকার মামলায় জামাত কর্মী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপৃর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে নাশকতার মামলায় ফারুক হোসেন (৪৩) নামে এক জামাত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে মোমিনপুর ইউনিয়নের যশাইমোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, বিএনপি – জামাতের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ১ নভেম্বর সন্ধ্যায় পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের হলদিবাড়ী পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন রাস্তা অবরোধ করে একটি মোটর সাইকেলে আগুন দেয় দূর্বৃত্তরা। তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যায়। পরে যানবাহন চলাচাল স্বাভাবিক করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় রাতেই পার্বতীপুর মডেল থানায় নাশকতার একটি মামলা রজু করা হয়।

ফারুক হোসেন ওই মামলার একজন আসামী। বৃহস্পতিবার রাতে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি জামাতের একজন সক্রিয় সদস্য ও হয়বৎপুর যশাইমোড় এলাকার মৃত আব্দুল মোত্তালেবের ছেলে বলে জানা গেছে।

পার্বতীপুর মডেল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদ রানা জানিয়েছেন, হলদিবাড়ী এলাকায় মোটর সাইকেল পোঁড়ানোর নাশকতার মামলায় ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category