• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

পার্বতীপুরে ফেনসিডিলসহ এক যুবক গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ সোমবার, ৩১ জুলাই, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে ফেনসিডিলসহ গোলাম রব্বানী (৩৫) নামে এক যুবকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। রোববার সন্ধ্যায় পার্বতীপুর শহরের ঢাকা মোড় এলাকা থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নুরুল ইসলাম এর দিক নির্দেশনায় রেলওয়ে থানা পুলিশ পার্বতীপুর পৌর শহরের ঢাকা মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময় কোচস্ট্যান্ড থেকে বাজারের ব্যাগে রাখা ২০ বোতল ফেনসিডিলসহ গোলাম রব্বানীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বড়হরিপুর দাড়িয়াপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোলাম রব্বানী মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে রেলওয়ে থানা সূত্রে জানা যায়।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি এ কে এম নুরুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃত গোলাম রব্বানীর বিরুদ্ধে রেলওয়ে থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ফেন্সিডিলসহ গ্রেফতারকৃত আসামীকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category