• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

দিনকাল বিডি / ১৪০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে পার্বতীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে উদ্ভাসিত পার্বতীপুর। এ দিন ছিল উদ্ভাসিত পার্বতীপুরের ১ম বর্ষপূর্তি। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকালে পার্বতীপুর শহরের ঐতিহ্যবাহী জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন খালিদ বিন মনসুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পার্বতীপুর। সভাপতিত্ব করেন উদ্ভাসিত পার্বতীপুরের সভাপতি শফিকুর রহমান তুফান। এ সময় উপস্থিত ছিলেন জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম। ক্যাম্পে আসা রোগীদের চিকিৎসা সেবা দেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ মশিউর রহমান ও প্রসূতি,স্ত্রীরোগ,বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ও ল্যাপারোস্কপিক সার্জন ডাঃ সিনথিয়া সিদ্দিকা। ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category