• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন, বালক বিভাগে মনিগ্রাম ও বালিকা বিভাগে জয়গুন্নেছা চ্যাম্পিয়ন, পুরস্কার দিলেন ইউএনও-অতিথিরা রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত আয়োজনে শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ নাটোরের সিংড়ায় স্ত্রী ও সন্তানের হাতে মাছ ব্যবসায়ি খুন নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের শেরপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ী আলাদীপুর ইউনিয়নে দায়িত্ব গ্রহণ করলেন। প্যানেল চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন।। নওগাঁর আত্রাইয়ে নবাগত ইউএনও মো. মনিরুজ্জামান-এর যোগদান রানীনগরে অবৈধ ইটভাটায় অভিযান ৩ লক্ষ টাকা জরিমানা আদায় রাণীনগরে ধানের বাজারে ধস: দিশেহারা কৃষক, দুষছেন বৈরী আবহাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটকে

পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ২১ Time View
প্রকাশঃ শনিবার, ২ মে, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এই আন্তর্জাতিক দিবসকে ঘিরে শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
দিবসটি উপলক্ষে ব্যাটারিচালিত ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়ন, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন, মোটর ও বাস শ্রমিক ইউনিয়ন, জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, র‍্যালি, শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশ।
সকাল থেকেই শ্রমিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে শহরের বিভিন্ন স্থানে জড়ো হয়ে শোভাযাত্রা বের করেন এবং প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। “দুনিয়ার মজদুর এক হও” ও “৮ ঘণ্টা কর্মঘণ্টা কার্যকর করতে হবে”সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
শহীদ ময়দান সংলগ্ন পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয় শ্রমিক সমাবেশ। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের হাজারো সদস্য অংশ নেন।
দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে পার্বতীপুরে অনুষ্ঠিত ১লা মে’র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেডএম রেজওয়ানুল হক এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category