এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় যশাই হাট বালিকা দ্বি-মুখী দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মোমিনপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী,দিনাজপুর জেলার কর্ম পরিষদ সদস্য ও পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, দিনাজপুর-৫ পার্বতীপুর -ফুলবাড়ি আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলার সেক্রেটারি আবু সায়েম শাহ, ইউনিয়ন সেক্রেটারি জয়নাল আবেদীন,আইন প্রকাশক ও ফতোয়া সম্পাদক মোঃ ওয়াজেদ কাজী, ইউনিয়ন নির্বাচনী সভাপতি আব্দুল মালেক প্রমুখ।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এসময় সুরের আলো শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে ইসলামী সংগীত পরিবেশন করা হয়। বক্তারা পবিত্র মাহে রমজান সম্পর্কে কুরআন হাদীস থেকে মূল্যবান বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোমিনপুর ইউনিয়ন দপ্তর সম্পাদক কামরুল হাসান শাহ। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জনগণের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আনোয়ার হোসেন।
এসময় উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,ইফতার এন্তেজামীয়া কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।