• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

দিনকাল বিডি / ১০৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ঘোষিত রাষ্ট্র সংস্কারের আগামীর বাংলাদেশের রুপরেখা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দিনাজপুর জেলার পার্বতীপুরের আমবাড়ীতে লিফলেট বিতরণ করেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি, দিনাজপুর-৫ (পার্বতীপুর – ফুলবাড়ী) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। সোমবার (৭এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী বাজার এলাকায় বিএনপি নেতা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান এ লিফলেট বিতরণ করেন।

পার্বতীপুর উপজেলার আমবাড়ী বাজারে পায়ে হেটে ফুটপাতের ফল ব্যাবসায়ী, কাপড় ব্যবসায়ী,মুচি, কামার, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীসহ সর্ব সাধারনের হাতে লিফলেট তুলে দেন তিনি। লিফলেট বিতরণকালে তার সাথে ছিলেন, পার্বতীপুর উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দগণ। লিফলেট বিতরণ শেষে আমবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মোস্তফাপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জোবায়দুল হক মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি নেতা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।

মোস্তফাপুর ইউনিয়ন যুবদল এর সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ আবেদুর রহমান আবিদ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দিনাজপুর জেলা বিএনপির তৃণমূল নেতা মোঃ বখতিয়ার আহমেদ কচি,দিনাজপুর জেলা যুবদল এর সাবেক সভাপতি মোঃ আব্দুল মোন্নাফ মুকুল,ফুলবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মতি,ফুলবাড়ী উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নবীউল ইসলাম,পার্বতীপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সাদো,

পার্বতীপুর পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আনোয়ারুল হক,পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মানজুর রশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশীদ সংগ্রাম,জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মমিনুল ইসলাম (ডাক্তার),পৌর কৃষক দলের সভাপতি অধ্যাপক মোঃ গোলাম রাব্বানী গোলাপ, মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির’ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান প্রামানিক, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আব্দুর রহমান প্রমুখ।

এসময় বিএনপি নেতা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান বলেন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অর্ন্তভূক্তিমূলক,বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। বিএনপি’র ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশের রুপরেখা হবে একটি সুখী, সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category