• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম জয়ন্তী পালিত

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
২৫ বৈশাখ মহাকালের বিস্তীর্ণ পটভূমিতে এক ব্যতিক্রমী রবির কিরণে উজ্জ্বল এই ২৫শে বৈশাখ। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মদিন।এ উপলক্ষে সারা দেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুর প্রগতি সংঘ আয়োজিত বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম জয়ন্তীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র বিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতাসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে প্রতিষ্ঠানটি।

২৫শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ( ৮ মে ) বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রগতি মঞ্চে বাংলাদেশ রেলওয়ের টিটিই সুমন সরকারের সঞ্চালনায় প্রগতি সংঘের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পরিচালনায় ও শ্রীমণ পরিবারের সার্বিক সহযোগিতায় এতে স্বাগতিক বক্তব্যে রাখেন প্রগতি সংঘের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। এর আগে অতিথিদের ফুলের তোড়া দিয়ে অতিথি বরণ করেন আগত সংগীত শিল্পীরা।

এতে আরোও উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রগতি সংঘের সভাপতি আনোয়ারুল হক। প্রগতি সংঘের সাবেক সভাপতি প্রদীপ দত্ত। ইয়ং স্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির,অধ্যাপক মাহমুদুর রহমান কাজল, শ্রমণ পরিবারের পরিচালক সুমন,অধ্যক্ষ দীপেশ চন্দ্র প্রমূখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুপর্ণা ঘোষ, তুলি পাল, কৃষ্ণ দাস, রাজশ্রীসহ আরোও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category