• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৮০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

“প্রতিষ্ঠিত হোক প্রকৃত ভূমিহীনদের ভূমিতে অধিকার ও মানবাধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে ভূমি অধিকার ও কৃষি ভূমির সংস্কার বিষয়ে ভূমিহীনদের জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে পার্বতীপুর উপজেলা মিলনায়তনে ভূমিহীন জন সংগঠন ঐক্য পরিষদের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় পার্বতীপুর-ফুলবাড়ী সংসদীয় এলাকার জনসংগঠন ঐক্য পরিষদদের
প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর,উপজেলা কৃষি কর্মকর্তা রাজীব হুসাইন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান। বক্তব্য রাখেন,জেলা উন্নয়ন সংস্থা সিডিএ’র উপ-পরিচালক আলীম আল রাজী, জনসংগঠনের উপজেলা কমিটির সভা প্রধান বিষ্ণু পদ রায় ও সভা প্রধান প্রশান্ত কুমার রায় প্রমূখ।
এ সময় জনসংগঠন ঐক্য পরিষদদের পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকার ভূমিহীন জন মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সুনির্দিষ্ট ১৪ দফা দাবি তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে স্মারকলিপি প্রদান করে
ঐক্য পরিষদের সদস্যরা। এর আগে ভূমিহীন নারী ও পুরুষ পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সড়ক ও উপজেলা চত্বর ঘুরে সমাবেশে যোগদেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category