• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে মটর শ্রমিক পরিবহন ইউনিয়নের নবগঠিত স্ট্যান্ড কমিটিকে দায়িত্বভার হস্তান্তর

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবগঠিত স্ট্যান্ড কমিটিকে দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে স্হানীয় মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তাঁদেরকে দায়িত্বভার হস্তান্তর করা হয়। এর আগে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের পার্বতীপুর শাখার স্ট্যান্ড কমিটি গঠিত হয়।

জানা গেছে,রবিবার দুপুরে পার্বতীপুর বাস টার্মিনাল সংলগ্ন মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নবগঠিত ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিকে দায়িত্বভার হস্তান্তর করেন দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন কমিটি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হাকিম । আরও উপস্থিত ছিলেন জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক মোঃ ফজলের রাব্বি সহ জেলা কমিটির নেতৃবৃন্দ। দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আলহাজ্ব তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবগঠিত পার্বতীপুর স্ট্যান্ড কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করা হয়। এ সময় নবগঠিত কমিটির আহবায়ক মোঃ আতিকুর রহমান স্বপন,যুগ্ম আহবায়ক মোঃ মমিনুল ইসলাম,সদস্য সচিব মোঃ এমারত হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category