• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে মতবিনিময় সভা

দিনকাল বিডি / ৮৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীগনের নির্বাচন সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বর্তমান নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফজলুল হক ভূঁইয়ার আহবানে নির্বাচন সম্পর্কিত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় পৌর এলাকার ট্যাংকলরী ষ্ট্যান্ড চত্বরে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৫ উপলক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এর বর্তমান নির্বাহী কমিটির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের বর্তমান নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফজলুল হক ভূঁইয়া। আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৫ যথাসময়ে শান্ত সৃষ্ট নির্বাচন ও ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোট সেন্টারে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীগন।

অনুষ্ঠানের শেষ পর্বে আগামী ২২ ফেব্রুয়ারি সুষ্ঠ নির্বাচনের দাবিতে একটি শান্তিপূর্ণ মিছিল কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রদক্ষিণ শেষে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সামনে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category