• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী বিশেষ চিকিৎসা সেবা প্রদান

দিনকাল বিডি / ৯৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী বিশেষ চিকিৎসা সেবা প্রদান শুরু হয়েছে। স্বনামধন্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ইসলাম ক্লিনিক এন্ড ডায়াবেটিক সেন্টার এই সেবা প্রদান করছে। প্রতি বছরের ন্যায় এবারেও রমজানের প্রথম দিন থেকেই তাঁরা এই কার্যক্রম পরিচালনা করছে এবং রমজানের শেষ দিন পর্যন্ত তা চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়,ইসলাম ক্লিনিক এন্ড ডায়াবেটিক সেন্টার পার্বতীপুর একটি কল্যাণমূখী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান। ১৯৯৪ সালে জন্মলগ্ন থেকেই এই প্রতিষ্ঠানটি বিভিন্ন সেবা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পরবর্তীতে ইসলাম ক্লিনিকের সার্বিক সহযোগিতায় ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় মোহাম্মদ হোসায়েন শিশু ও শিক্ষা ফাউন্ডেশন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ৩১তম বর্ষপূর্তি। স্বল্পমূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি প্রতি সোমবার ফ্রি প্রেসক্রিপশন, বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবসে ফ্রি হেলথ ক্যাম্প, ফ্রি ডায়াবেটিক ক্যাম্পেইন, চক্ষু শিবির, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম, করনা কালীন সময়ে শীতবস্ত্র ও ফ্রি মাস্ক বিতরণ ইত্যাদি বহুবিধ জনকল্যাণ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বলে ইসলাম ক্লিনিক এন্ড ডায়াবেটিক সেন্টারের পরিচালক
ডাঃ মোঃ মোফাক্ষারুল ইসলাম জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category