• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে মা-মেয়ের জোড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ৭২ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ছোট চন্ডিপুর এলাকায় সংঘটিত মা-মেয়ের আলোচিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে পার্বতীপুর পৌর শহরের বালিকা বিদ্যাপিঠ বিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত ছবি রানী (৩৮) ও তার কিশোরী মেয়ে পল্লবী রানীর পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লিখিত বক্তব্যে পরিবারের পক্ষ থেকে শ্রী উজ্জ্বল চন্দ্র রায় অভিযোগ করেন, নিহতের স্বামী ও তার কথিত পরকীয়ায় আসক্ত প্রেমিকা সহ আরও কয়েকজন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি দাবি করেন, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় তিনি আরও বলেন, এই নৃশংস ঘটনার পর নিহতের পরিবার চরম নিরাপত্তাহীনতা ও মানসিক সংকটের মধ্যে রয়েছে। তাই অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবারের সদস্যরা গণমাধ্যমকর্মীদের প্রতি ঘটনাটি গুরুত্বের সঙ্গে তুলে ধরে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহযোগিতা করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category