• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরে সরিষার আবাদ বৃদ্ধি,বাম্পার ফলনের সম্ভাবনা

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের উদ্বৃত্ত খাদ্য ভান্ডার রেলওয়ে জংশন খ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ পার্বতীপুর উপজেলায় সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। সরিষার আবাদও হয়েছে বেশ ভালো।

সব মিলিয়ে এবারে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কৃষকেরা। তাদের ভাষায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সঠিক সময়ে কৃষকদের মাঝে বীজ ও সার পৌঁছে দেওয়ার ফলে পার্বতীপুর উপজেলায় সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে পাশাপাশি ভালো উৎপাদনও হবে।

পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,এবারে পার্বতীপুর উপজেলায় ১ হাজার ১৬২ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা আবাদ করা হয়েছে। আবাদের লক্ষ্য মাত্রা ছিল ১ হাজার ৫০ হেক্টর জমিতে। কিন্তু লক্ষ্য মাত্রার চেয়ে বেশি জমিতে সরিষা আবাদ করা হয়েছে। আবাদও হয়েছে বেশ ভালো।

কৃষক কাওসার আলী জানান,অন্যন্য বারের চেয়ে এবারে বেশী জমিতে সরিষা আবাদ করা হয়েছে এবং আবাদও হয়েছে বেশ ভালো। এবারে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

পার্বতীপুর উপজেলা কৃষি অফিসার রাজীব হুসাইন বলেন,তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রণোদনা সহায়তা ও বিভিন্ন সহযোগিতা করা হয়েছে এবং পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়াও সরিষার আবাদ লাভ জনক হওয়ায় কৃষকেরা সরিষা আবাদে উৎসাহিত হয়েছে এবং আবাদও হয়েছে বেশ ভালো। তিনিও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category