• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ মে, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে পার্বতীপুর শহরের নতুন বাজারের ঢাকা মোড়ে মানব বার্তা ভবনে এই ইন্সটিটিউটের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক। অধ্যাপক (অবঃ) ফয়েজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন,পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আহছান হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম ও ইঞ্জিনিয়ার এ জেড এম আরিফুল হক (রিয়েল)।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন।

পার্বতীপুর শহরের প্রাণকেন্দ্রে মনোরম পরিবেশে মানসন্মত প্রশিক্ষণ ও সঠিক দিক নির্দেশনার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়ে,আধুনিক ও যুগোপযোগী বিভিন্ন শর্ট কোর্সের সমন্বয়ে পরিচালিত হবে পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category