• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুর পৌরসভার উপ-নির্বাচন কাউন্সিলর পদে আবুল কালাম বিজয়ী

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলর জাহাঙ্গীর আলমের মৃত্যুর পর ওই ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। শনিবার (৯ মার্চ) অনুষ্ঠিত হয়েছে পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন।

এই নির্বাচনে ৩ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীরা হলেন আবুল কালাম,রেজবাউল ইসলাম টোকন ও মতিয়ার রহমান। শেষ পর্যন্ত এই তিন জন প্রার্থীই চুড়ান্ত ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ৫১৭ভোট পেয়ে বেসরকারী ফলাফলে বিজয়ী হন আবুল কালাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রেজবাউল ইসলাম টোকন ভোট পেয়েছে ৪৯৯ এবং মতিয়ার রহমান ভোট পেয়েছেন ১৯৯ টি। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট সুন্দর ও সুষ্ঠ ভাবে সমাপ্ত হয়েছে।

এই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২৪৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১৮৪ জন ও মহিলা ভোটার ১২৮৪ জন। ভোট গ্রহণ করা হয়েছে ইভিএম এর মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category