• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুর পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হলেন যাঁরা

দিনকাল বিডি / ১৭৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মোঃ আমজাদ হোসেন মেয়র নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও সংরক্ষিত আসনে ৩ জন মহিলা কাউন্সিলর ও সাধারণ আসনে ৯ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বুধবার (২ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সীমানা জটিলতার কারনে দীর্ঘ প্রায় ১২ বছর পর অনুষ্ঠিত পার্বতীপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত মোঃ আমজাদ হোসেন নৌকা মার্কা প্রতীক নিয়ে ১২ হাজার ৭৬৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। মেয়র পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি পন্থী সতন্ত্র প্রার্থী নারিকেল গাছ মার্কা প্রতীক নিয়ে এজেডএম মেনহাজুল হক ৯ হাজার ২২৯ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ৩ হাজার ৫৩৬। পৌরসভার ৩৩ হাজার ৩৯৯ জন ভোটারের মধ্যে ২২ হজার ১১৭ জন ভোটার ভোট প্রদান করেছেন। প্রদানকৃত ভোটের শতকরা হার ৬৬.২২%।

প্রথম শ্রেণির পৌরসভা পার্বতীপুরের ৯ টি ওয়ার্ডের ভোটারেরা কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ইভিএম এর মাধ্যমে ১৩ টি ভোট কেন্দ্রে তাঁদের ইচ্ছে মতো ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ন ভাবে এই ভোট সম্পন্ন হয়।

পার্বতীপুর পৌরসভার নির্বাচনে সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে আফসানা বেগম,৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মালেক বেগম,৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে আঞ্জুয়ারা বেগম। সাধারণ আসনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১ নম্বর ওয়ার্ডে মঞ্জুরুল আজিজ পলাশ, ২ নম্বর ওয়ার্ডে কৈলাশ প্রসাদ, ৩ নম্বর ওয়ার্ডে রোস্তম আলী, ৪ নম্বর ওয়ার্ডে মানজুর রশিদ, ৫ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম (১), ৬ নন্বর ওয়ার্ডে শরিফুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডে মঞ্জুরুল হজ মঞ্জু, ৮ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম (২) ও ৯ নম্বর ওয়ার্ডে আবু বক্কর সিদ্দিক।

নব নির্বাচিত মেয়র মোঃ আমজাদ হোসেন ও নির্বাচিত কাউন্সিলররা তাঁদেরকে ভোট দিয়ে নির্বাচিত করায় পৌর বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category