• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পার্বতীপুর সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল

দিনকাল বিডি / ১১৬ Time View
প্রকাশঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল প্রতি বছরের মতো এবারের অনুষ্ঠিত হবে ঢাকা মহানগরীর মোহাম্মদপুরের গ্র্যান্ড প্রিন্স থাই ও চাইনিজ রেষ্টুরেন্টে। আগামী শুক্রবার (১৪ মার্চ) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ঢাকায় বসবাসরত পার্বতীপুর বাসীদের দোয়া ও ইফতার মাহফিলে অংশ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা যায়,”যেখানেই থাকি হৃদয়ে থাকুক পার্বতীপুর,যতদিন বাঁচি বাঁচুক প্রানে পার্বতীপুর” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দীর্ঘ দিনের পথ চলা পার্বতীপুর সমিতি ঢাকার। ঢাকায় বসবাসরত পার্বতীপুর বাসীদের নিয়ে গঠিত এই সমিতির সম্প্রতি গঠিত হয়েছে নতুন পরিচালনা কমিটি। এই কমিটির উদ্যোগেই এবারের দোয়া ও ইফতার মাহফিল। যা কিছুটা হলেও ব্যাতিক্রমী হবে বলে আশা করা হচ্ছে। সমিতির নতুন কমিটির সভাপতি মেজর (অবঃ) মোঃ মিজানুর রহমান মন্ডল ও সাধারন সম্পাদক মোঃ মাহবুবর রহমান ঢাকায় বসবাসরত সকল পার্বতীপুর বাসীকে দোয়া ও ইফতার মাহফিলে অংশ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। যোগাযোগ করা হলে সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category