এম, এ কাশেম, চট্টগ্রাম : পার্বত্য জেলা খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে গাঁজা ক্ষেত ধ্বংস করেছে সেনা ও পুলিশের যৌথ প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলার গুইমারা চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই একর জমি গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী জানান, একটি চক্র পাহাড়ে দুর্গমতার সুযোগে গাঁজা চাষ করে আসছিলো। নিরাপত্তা বাহিনীর অভিযানে গাঁজা ক্ষেতের সন্ধান পাওয়া যায়। দুই একর জমিতে থাকা প্রায় ২ হাজার গাঁজার গাছে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয়। ধ্বংস করা গাঁজা ক্ষেতের আর্থিক মূল্য ১০ কোটি টাকা।
তবে, গাঁজা চাষের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। গাঁজা চাষের সাথে জড়িতদের খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানের সময় সেনাবাহিনী ও পুলিশের দায়িত্বরত:রা উপস্থিত ছিলেন।