এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম : পার্বত্য জেলা বান্দরবানের বন রুপা মসজিদে পাহাড়ি সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় কমপক্ষে ৩০ জন মুসল্লি আহত হয়েছেন। সন্ত্রাসীরা মসজিদে ডুকে অতর্কিত ভাবে নামাজি মুসল্লিদের ওপর হামলা চালায়। তারা মসজিদে ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সূত্র জানায়, নামাজ রত: মুসল্লিরা কিছু বুজে উঠার আগেই তারা বেশ কয়েকজন কে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে।
এ সময় সন্ত্রাসীরা বিভিন্ন অস্ত্রে সজ্জিত থাকায় প্রাণ ভয়ে অনেকেই দিকবেদিক ছুটাছুটি করে।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ট মুসলমানদের প্রধান ধর্মীয় স্থান আল্লাহর ঘর মসজিদে হামলা চালিয়ে ভাংচুরের ব্যাপক তান্ডব লীলা চালানো ও বেশ কয়েকজন কে রক্তাক্ত আহত করার ঘটনায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তিব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটার সাথে জড়িত উক্ত পাহাড়ি সন্ত্রাসীদের আইনের আওতায় এনে ঘটনার মুল রহস্য উদঘাটনের জোর দাবি জানানো হয়েছে।
আহতদের কয়েকজন কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।এবং অন্যান্যদএর স্থানীয় হাসপাতাল এবং অন্যান্য চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে বলে একাধিক সূত্র থেকে জানা গেছে। ওই ঘটনায় বর্তমানে পুরো পার্বত্য এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে ও জানা গেছে।