• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পার্বত্য রাঙ্গামাটিতে নির্বাচনের দিন অপহৃত আ.লীগের তিন কর্মী উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম : দ্বাদশ জাতীয় সংসদীয় নির্বাচনে রাঙামাটিতে আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে কাজ করায় আওয়ামী লীগের তিন কর্মীকে কর্মীকে দু’দিন পর উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

বুধবার (১০ জানুয়ারি) ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
এর আগে সোমবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কলমপতি ইউনিয়নের দুর্গম বড় আমছড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

এর আগে সোমবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কলমপতি ইউনিয়নের দুর্গম বড় আমছড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
উদ্ধার হওয়া আওয়ামী লীগের তিন কর্মী হলেন- চাখিয়াই মং মারমা (২২), বাদো মারমা (৩০) এবং চিংথোয়াই প্রু মারমা।

তারা সবাই উপজেলার কলমপতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির সদস্য।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার তিন যুবককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে কাজ করেছিলেন ওই তিন যুবক।দীপংকরের পক্ষে নির্বাচনী প্রচার না চালানোর জন্য তাদের ইউপিডিএফ কর্মীরা বাধা দিয়েছিল। ইউপিডিএফের বাধা না মেনে দীপংকরের পক্ষে কাজ করায় এই অপহরণের ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category