সোহেল রানা, যশোরঃ যশোরের বেনাপোল থেকে (১৬ কেজি ৫১০ গ্রাম ওজনের ১১২ পিস স্বর্ণেরবার সহ) দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (১৬ নভেম্বর) রাত ১০ টার দিকে যশোর- বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো,কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে ওমর ফারুক (২৭) ও চাঁদপুর জেলার মতলেব উওর থানার কালিপুর বাজার এলাকায় বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার (৩২)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল সীমান্ত দিয়ে বিপুল পরিমান স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে।এমন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্ট সন্দেহজনক একটি পিকআপ গতিরোধ করা হয়।
যার নম্বর-ঢাকা মেট্রো-ন -১৯- ৮৩৯০। এসময় তল্লাশী করে পিকআপের কেবিনের বক্সের মধ্যে সুকৌশলে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১১২ পিস স্বর্ণের বারসহ দুইজনকে আটক করা হয়।জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ১৫ কোটি ৬৬ লাখ টাকা।এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।