• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পুঠিয়ায় চাইনিজ কুড়াল ও হেরোইনসহ নারী কাউন্সিলর গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১২৩ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় ৩৫ গ্রাম হেরোইনসহ আইরিন বেগম (৪৫) নামের এক নারী কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার মেয়ের জামাই ফিরোজ পলাতক রয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পোণে ৬টার দিকে পুঠিয়া পৌর সদর এলাকার তার বাড়ি থেকে মাদক সম্রাজ্ঞী আইরিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আইরিন পুঠিয়া পৌরসভার ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর।

প্রতিবেশি রিদয় খান জানান, দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে আইরিন বেগম মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে আসছে।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, মাদক সম্রাজ্ঞী আইরিন বেগমকে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ।

এসময় তার তার কাছে থেকে হেরোইন ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত তার মেয়ের জামাই ফিরোজ পলাতক রয়েছে। তাদের নামে পুঠিয়া থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category