• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পুলিশ হেফাজত থেকে আসামি ছিনতাই ও গণপিটুনিতে হত্যা: প্রধান আসামি মোজাম্মেল গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৭১ Time View
প্রকাশঃ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাগমারায় চাঞ্চল্যকর একটি
হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোঃ মোজাম্মেল হককে (৪০)
মানিকগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। একাধিক পুলিশ সদস্যকে
এ্যাসল্ট করে হত্যাকারী আসামিকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে
হত্যার ঘটনায় জড়িত মোজাম্মেল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
শনিবার (অক্টোর বিকাল সাড়ে ৪টায় মানিকগঞ্জ জেলার দৌলতপুর
থানাধীন চক মিরপুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৫ এবং র‌্যাব-৪ এর
যৌথ দল তাকে গ্রেফতার করে।
রবিবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড় ক্যাম্পের
পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, চলতি বছরের ৪ এপ্রিল বাগমারা থানাধীন রনশিবাড়ী
গ্রামে পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে নিহত
রাজ্জাক প্রামানিককে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি জখম করে হত্যা
করে আসামি আমিনুল ইসলাম ওরফে আমিরুল। ঘটনার পর স্থানীয় জনতা
আমিরুলকে ধাওয়া করে আটক করে।
খবর পেয়ে বাগমারা থানা পুলিশের একটি দল আমিরুলকে হেফাজতে
নিতে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় প্রায় ১০০০/১২০০ জন উত্তেজিত
জনতা লাঠি ও ইটসহ পুলিশের উপর হামলা চালায়। তারা সরকারি কাজে
বাধা দিয়ে পুলিশ সদস্যদের লাঠি ও ইট দিয়ে আঘাত করে জখম করে এবং
হত্যাকারী আমিরুলকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেয়।
পরে সন্ধ্যা সোয়া ৭টায় জনতা ছিনিয়ে নেওয়া আমিরুলকে
পরিকল্পিতভাবে লাঠি ও ইট দিয়ে এলোপাথাড়ি মারপিট করে মাথায় গুরুতর
আঘাত করে হত্যা করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

এ ঘটনায় বাগমারা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
আসামিরা দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে। অন্যান্য আইন-
শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি
বৃদ্ধি করে র‌্যাব।
র‌্যাব-৫, এর একটি আভিযানিক দল র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার
সহায়তায় আসামিদের গতিবিধি অনুসরণ করে। এরই ধারাবাহিকতায়
র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড় ক্যাম্পের একটি অভিযানিক দল বিভিন্ন
সময়ে অভিযান চালিয়ে গত ২০ মে থেকে ২ জন, ২ জুন নওগাঁর আত্রাই
থেকে ১জন, ১৯ জুন নওগাঁর আত্রাই থেকে ১জন এবং ৯আগস্ট রাজশাহীর
বাগমারা থেকে ১জনকে গ্রেফতার করে।
সর্বশেষ, শনিবার বিকাল সাড়ে ৪টায় র‌্যাব-৫, রাজশাহী এবং র‌্যাব-৪,
সিপিসি-৩, মানিকগঞ্জ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল
মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন চক মিরপুর এলাকায় অভিযান
পরিচালনা করে হত্যাকান্ডের অন্যতম পলাতক আসামি মোঃ মোজাম্মেল
হককে গ্রেফতার করে।
র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যার ঘটনার সাথে জড়িত পলাতক
অন্যান্য আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে।
রবিবার সকালে গ্রেফতারকৃত মোজাম্মেল হককে সংশ্লিষ্ট থানার
মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category