• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পেশা গোপন করে ইউপি চেয়ারম্যানের ভারত গমন, ব্যবস্থা নিতে অভিযোগ

দিনকাল বিডি / ২৩২ Time View
প্রকাশঃ শনিবার, ২২ অক্টোবর, ২০২২

মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে পাসপোর্টযোগে ভারতে গমনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইমিগ্রেশনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন গোলজার হোসেন নামের এক ব্যাক্তি।

শনিবার (২২ অক্টোবর) হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ওসি মো. বদিউজ্জামানকে সেই চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ দিয়েছে গোলজার হোসেন নামের ওই ব্যাক্তি।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, বিরামপুর উপজেলাধীন ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান রহমত আলী। গত বছরের ১৭ই ডিসেম্বর তার নামে গেজেট প্রকাশিত হয়। চেয়ারম্যান রহমত আলী সরকারের অনুমতি না নিয়েই গত ১৮ অক্টোবর তারিখে ভারতে গমন করেন। যা ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ৩৪ এর উপধারা (৪) এর (জ) অনুযায়ি তিনি চেয়ারম্যান পদ হতে অপসারন যোগ্য অপরাধ। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করছি।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রহমত আলীর মোবাইল নাম্বারে যোগাযোগ করেও তিনি ভারতে থাকাই তার কোন মন্তব্য পাওয়া যায়নি।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ওসি মো.বদিউজ্জামান বলেন, সে ইউপি চেয়ারম্যান কিন্তু সে পাসপোর্টে তার পরিচয় বদল করে ব্যবসায়ী পরিচয় দিয়ে গত ১৮ অক্টোবর পাসপোর্ট যোগে ভারতে গিয়েছেন। আজ শনিবার (২২ অক্টোবর) পর্যন্ত সে ভারত থেকে দেশে ফিরে আসেননি। আজকে এ বিষয়ে আমি একটি অভিযোগ পেয়েছি সেই বিষয়টি আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। যদি কেউ পেশা পরিবর্তনকরে সেটিতার ব্যাক্তিগত অপরাধ। এবিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষের করনীয় কিছু নেই এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রনালয় বা জেলা প্রশাসক ব্যবস্থা নিবে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, উপজেলার পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান যে ভারতে গিয়েছে সেই বিষয়টি আমার জানা নেই বা আমাকে অবহিত করা হয়নি। আমার জানা মতে যেহেতু সে চেয়ারম্যান সে ক্ষেত্রে তার ভারতে গমনের ক্ষেত্রে অবশ্যই অনুমোদন নিতে হবে। এ বিষয়ে অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর চেয়ারম্যান যে অফিশিয়ালি নেই সেটিও আমার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category