• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশায় অসুস্থ্য গরু জবাই করে মাংস বিক্রি জরিমানা ৫ হাজার

দিনকাল বিডি / ২৬৮ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে মাংস বিক্রেতা ইসা আলীকে ৫ হাজার টাকা জরিমানা ও ১৬ কেজি মাংস জব্দ করা হয়েছে।
রবিবার সন্ধায় সরাইগাছি মোড়ে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, সরাইগাছি গ্রামের মাংস বিক্রেতা ইসা আলী রোগাক্রান্ত একটি গরু ক্রয় করে সরাইগাছি মোড়ে জবাই করে মাংস বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিক্তিতে তিনি সেখানে উপস্থিত হয়ে সহকারি কমিশনার (ভূমি) নাবিলা

ফেরদৌসকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত থেকে জনগণের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত ১৬ কেজি মাংশ বিনষ্ট করা হয়েছে। ভবিষ্যতে কেউ যেন খাওয়ার অনুপযোগী মাংস এবং অসুস্থ্য গরু জবাই করে মাংস বিক্রি না করে এ বিষয়ে সব ব্যবসায়ীকে কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category