• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশায় উপজেলা কর্মকর্তা-কর্মচারী ও ইউপি চেয়ারম্যান গণের সাথে এমপির মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ১৫২ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলা পর্যায়ের
কর্মকর্তা-কর্মচারী ও ইউপি চেয়ারম্যান গণের সাথে মতবিনিময়
করেছেন ৪৬ নওগাঁ-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ
মোস্তাফিজুর রহমান। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা
প্রাশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল
ইসলাম। প্রধান অতিথি ছিলেন ৪৬ নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-
সাপাহার) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময়
কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ
জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, এলজিআরডি
প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলামসহ
কর্মকর্তা ও বিভিন্ন ইউপির প্যানেল চেয়ারম্যানগণ, উপজেলা
বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান চৌধুরী,
সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, যুবদল আহবায়ক ইকবাল শাহ্ধসঢ়;
চৌধুরী সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর
রহমান উপজেলার বিভিন্ন দপ্তরে চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা
নিয়ে আলোচনা করেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা,
অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও
কার্যকর করার উপরও গুরুত্বারোপ করা হয়। তিনি এ উপজেলার উন্নয়নকে
টেকসই ও জনকল্যাণমুখী করতে সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত
রাখা এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা
নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী তারেক
রহমানের নতুন ও সম্ভাবনাময় উদ্যোগ গ্রহণের আলোকে সরকারের
উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের
মধ্যে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান। পরে বিকালে তিনি
উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় যোগদান করেন। এর আগে
প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান উপজেলা
প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে দেওয়া ক্রেস্ট গ্রহণ করেন এবং
উপস্থিত শিক্ষকগণকে ধন্যবাদ জানান। । এছাড়াও একইদিন তিনি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ধেসঢ়;্র ডেন্টাল চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন
করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category