পোরশা(নওগাঁ)প্রুতিনিধি:
নওগাঁর পোরশায় ওয়ারেন্টমুলে একই
পরিবারের এক নারী সহ ৪ জন ও অপর ৩ জন সহ ৭ আসামীকে আটক
করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে তাদের নিতপুর চকবিষ্ণপুর
ও গোপালপুর এলাকা থেকে পৃথক-পৃথকভাবে আটক করা হয়। আটকৃতরা
হলেন চকবিষ্ণপুর গ্রামের মৃত জোহাক আলীর ছেলে আব্দুল হাই, আব্দুল
হাইয়ের স্ত্রী ওয়াজেফা বেগম, তার দুই ছেলে এমদাদুল হক ও আহসান
হাবিব, গোপালপুর গ্রামের মৃত কাবের মোল্লার ছেলে লতিফুর রহমান,
হাবিবুর রহমান ও সইবুর রহমান। তাদের সকলের বিরুদ্ধে কোর্টে মামলা
রয়েছে বলে জানাগেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা থানা
অফিসার ইনচার্জ জিয়াউর রহমান। মঙ্গলবার তাদের জেল হাজতে পাঠানো
হয়েছে বলেও তিনি জানান।