• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশায় দেড় লাখ টাকার ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ আটক-২

দিনকাল বিডি ২৪ / ৫৭ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

​পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় পুলিশের মাদকবিরোধী বিশেষ
অভিযানে ১ লাখ ৫০ হাজার টাকার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বহনে
ব্যবহৃত একটি মোটরসাইকেল দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
উত্তর পাশে এ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের আটপক করা হয়।
আটকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বড়দাদপুর
(মুন্নাকুড়ি) গ্রামের তোফাজুল হকের ছেলে দেলোয়ার হোসেন ওরফে দেলোয়ার
(৩৩) এবং একই গ্রামের (কাচারী পাড়া) এলাকার শ্রী বাবুল কর্মকারের ছেলে শ্রী
গুরুপদ কর্মকার (২৭)। থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, গোপন
সংবাদের ভিত্তিতে দক্ষিণ লক্ষ্মীপুর ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ মিটার
উত্তরে বাবুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর মাদকদ্রব্য কেনাবেচার সময়
তাদের আটক করা হয়। এসময় তাদের তল্লাশি করে দেলোয়ার হোসেনের কাছ থেকে
৩৫০ পিস ট্যাপেন্টাডল এবং গুরুপদ কর্মকারের কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল
উদ্ধার করা হয়। এছাড়াও দেলোয়ারের হেফাজত থেকে মাদক বহনে ব্যবহৃত ৬০ হাজার
টাকা মূল্যের একটি লাল রঙের পুরাতন ডায়াং মোটরসাইকেল এবং তার কাছে থাকা
মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মাকদ্রব্য
আইনে একটি মামলা হয়েছে এবং আটকৃতদের শনিবার জেল হাজতে প্রেরণ করা
হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category