• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশায় বৃক্ষরোপন অভিযান শুরু

দিনকাল বিডি ২৪ / ৭৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে
সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপন অভিযান শুরু করা
হয়েছে। তারুণ্য উৎসব-২৫ এর অংশ হিসাবে উপজেলা বন বিভাগের
সহযোগীতায় মঙ্গলবার সকাল ১০টায় নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি
প্রাথমিক বিদ্যালয় ও শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপন
করে বৃক্ষরোপন অভিযান শুরু করেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় উপজেলা
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজের
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আলী, নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক
বিদ্যালয় এর প্রধান শিক্ষক আকবর আলী ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন
সম্পাদক শরিফুল ইসলাম সহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও
রাকিবুল ইসলাম বলেন, প্রকৃতি সুন্দর। তেমনি সুন্দর তারুণ্য। আমরা চাই
আগামীর তারুণ্যকে প্রকৃতির সাথে নিবিড়ভাবে পরিচয় করিয়ে দিতে।
প্রকৃতির কোলে তারা নিরাপদে বেড়ে উঠুক। তেমনি প্রকৃতিও আগামীর
তরুণদের হাতে নিরাপদ হোক, প্রকৃতির প্রতি তাদের আচরণ হোক দায়িত্বশীল,
বন্ধুত্বপূর্ণ। এজন্য এ উপজেলার ৮৭ টি প্রাথমিক ও ২৭ টি মাধ্যমিক বিদ্যালয়ে
একযোগে অন্যান্য বৃক্ষের পাশাপাশি স্কুল গেটের দু’পাশে একটি করে
সোনালু ও জারুল গাছের চারা রোপণ করা হয়েছে। একদিন জারুল ও সোনালু
তাদের দৃষ্টিনন্দন রঙে শিক্ষার্থীদের তরুণ মনকেও রাঙিয়ে তুলবে বলে তার
প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category