পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে
বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)
শীর্ষক কর্মসূচির (২০২৫-২৬) অর্থবছরের আওতায় শিক্ষার্থীদের মাঝে
বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে
উপজেলা প্রশাসনের আয়োজনে এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের হাতে
বাইসাইকেল ও বৃত্তির অর্থ তুলে দেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এ সময়
থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ,
প্রাাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ
সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ সভাপতি তৌফিকুর রহমান শাহ্ধসঢ়;
চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি
মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার মানোন্নয়নে এবং দূর-দূরান্ত থেকে আসা
শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক
ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হতে হবে বলে
তিনি পরামর্শদেন। শেষে প্রধান অতিথি শিক্ষাবৃত্তি হিসাবে প্রাথমিক
বিদ্যালয়ের ১৬৪জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে, উচ্চ বিদ্যালয়ের ৯৮জন
শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে ও কলেজ পর্যায়ের ৬৬জন শিক্ষার্থীকে ৭ হাজার
টাকা করে এবং ৩৩জন শিক্ষার্থীর হাতে একটি করে বাইসাইকেল তুলে দেন।
এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মুলক অনুষ্ঠানে যোগদান করেন। #