• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পোরশায় সঞ্চয়ের টাকা ফেরতের দাবিতে বে-সরকারি সংস্থা সাঁকোর পরিচালকের বাড়ি ঘেরাও

দিনকাল বিডি / ১২৭ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় সঞ্চয়ের টাকা ফেরতের দাবিতে গ্রাহক কতৃক কথিত বে-সরকারি সংস্থা সাঁকোর নির্বাহী পরিচালক জহুরুল ইসলামের বাড়ি ঘেরাও। রোববার সংস্থাটির তিন শতাধীক গ্রাহক-কর্মচারী তাদের বিভিন্ন সঞ্চয়ের টাকা ফেরত নিতে উপজেলার দুয়ারপাল ভুট্টাপাড়ায় জহুরুলের বাড়ি ঘেরাও করেন।

এসময় বাড়িতে কেউ ছিলনা এবং জহুরুল আগে থেকেই পলাতক রয়েছে বলে জানাগেছে। জানাগেছে, প্রতারক জহুরুল ইসলাম ও মাসুদ রানা নামে এক ব্যক্তি ২০২০ সালে গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি মোড়ে সাঁকো নামে একটি এনজিও এর কার্যক্রম শুরু করেন। এর ফাঁদে ফেলে বিভিন্ন অংকের জামানতের মাধ্যমে কিছু কর্মকর্তা কর্মচারীও নিয়োগ দেন তারা। নিয়েগকৃত কর্মচারীদের মাধ্যমে বিভিন্ন প্রোলোভন দেখিয়ে কয়েক হাজার গ্রাহকের কাছ থেকে কয়েক কৌটি টাকা হাতিয়ে নেয়।

পরে এনজিওটি ভুয়া বলে কয়েকজন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে নওগাঁ জেলা প্রশাসক এর সত্যতা পেয়ে সংস্থাটি বন্ধ করে দেন। ফলে গ্রাহকরা বিপাকে পড়ে যায়। বিগত কয়েকমাস গ্রাহকরা তাদের সঞ্চয়কৃত অর্থ ফেরত না পেয়ে রোববার তার বাড়ি ঘেরাও করেন।

উপস্থিত একজন গ্রাহক শিশা ভবানীপুর গ্রামের শিউলি সাহা সহ নাম প্রকাশে একাধীক কর্মচারী ও গ্রাহক জানান, শিউলি সাহার ১০ লক্ষ টাকা এবং অন্যান্যদের ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত সংস্থাটিতে জমা আছে। এই টাকা গুলির দ্বিগুন টাকা তাদের দেওয়ার কথা কিন্তু এপর্যন্ত তারা তাদের আসল টাকা ফেরত পাননি।

এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এবিষয়ে জানতে চাইলে পোরশা উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার বলেন, তিনি বিষয়টি শুনেছেন। যেহেতু এনজিও কতৃপক্ষ গ্রাহকদের সাথে প্রতারনা করেছেন। সেহেতু এটি একটি ফৌজদারী আইনের বিষয়। এব্যাপারে ভুক্তভোগিরা মামলা করার মাধ্যমে আইনগত ব্যবস্থা নিতে পারেন। পরে ভুক্তভোগিরা স্থানীয় প্রশাসনকে অবগত করলে সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন কিছু ব্যবস্থা নিতে পারে বলে তিনি জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category