• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশায় ৪৮ ঘন্টার মধ্যে শিশু হত্যার রহস্য উদঘাটন, আদালতে তিন আসামীর স্বীকারোক্তি

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় সকালে নিখোঁজের পাঁচ ঘন্টা নয় বছরের এক কন্যা শিশুর লাশ উদ্ধারের ঘটনায় রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ।

১২ অক্টোবর নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস রিলিজে জানাগেছে, ৯ অক্টোবর সকালে বাসায় খাওয়া দাওয়া করে আনুমানিক ৯টায় খেলাধুলার জন্য বাড়ি থেকে বাইরে গেলে কিছু সময় পর তার মা মোবাইলের মাধ্যমে জানতে পারেন যে, সুমাইয়াকে কে কাহারা উপজেলার ছাওড় ইউনিয়নের হিরাডাংগা গ্রামের মোশারফ হোসেন মশার আমবাগানের ভিতরে হাত বেঁধে মুখের ভিতর মাটি দিয়ে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করেছে।

প্রেস রিলিজে আরো বলা হয়, ঘটনার বিষয়ে সংবাদ পেয়ে পোরশা থানা পুলিশ সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ ঘটনা স্থল পরিদর্শন করেন এবং একইদিন থানায় একটি হত্যা মামলা রুজু হয়। এরপরই জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ার বিপিএম এর তত্ত¡াবধানে এবং মহাদেবপুর সার্কেল এর তদারকিতে ও পোরশা থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমানের নেতৃত্বে ওই শিশু হত্যার রহস্য উদঘাটনের কাজ শুরু করেন।

ফলে ঘটনার ৪৮ঘন্টার মধ্যে ১০ অক্টোবর রাতে ঘটনার সাথে জড়িত কুশার পাড়া গ্রামের আঃ বারির ছেলে মাহবুব আলম(৩০) ও বদিনাথের ছেলে সুজন(১৯) এবং পাঁচড়াই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে নুর আলম (৩০) গ্রেফতার করেন। পরে আসামীদের আদালতে প্রেরণ করলে তারা ভিকটিমকে পেয়ারা দেওয়ার কথা বলে বাগানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।

এসময় ভিকটিম চিৎকার করলে কাপড়ের মোটা ফিতা গলায় পেঁচিয়ে হাত বেঁধে এবং মুখের ভিতর মাটি দিয়ে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন। এঘটনায় আরো এক ব্যক্তি জড়িত আছে এবং সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্ঠা চলছে বলে প্রেস রিলিজে বলা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category