• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশায় ৪ ডাকাত সদস্য আটক

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় রাস্তায় ডাকাতীর প্রস্তুতিকালে ৪ জন ডাকাত সদস্যকে আটক করেছেন স্থানীয় জনগণ। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। আটকৃতরা হলেন মান্দা উপজেলার উত্তর মদন চক গ্রামের বেলাল আলীর ছেলে জনি (২১), একই উপজেলার জামদই গ্রামের মৃত আজিজ খানের ছেলে শফিকুল ইসলাম শরিফ (২৩), নিয়ামতপুর উপজেলার ভবানীপুর গ্রামের ইসাহক প্রামানিকের ছেলে নুরুজ্জামান সাগর (৩০) ও পোরশা উপজেলার যমুনাবাগান গোপালগঞ্জ গ্রামের ফরুক হোসেনের ছেলে তারেক হোসেন (২৭)। জানাগেছে, সোমবার দিবাগত রাতে বেজোড়া-ইলাম রাস্তার মাঝে গোমরতলা নামক স্থানে তারা ডাকাতীর প্রস্তুতি নিচ্ছিল। এসময় এলাকার জনগণের সন্দেহ হলে তাদের আটক করে তেতুলিয়া ইউপি চেয়ারম্যানের কাছে হস্Íান্তর করেন। পরে চেয়ারম্যান রাতেই তাদের থানায় হস্তান্তর করেন। থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ২টি হাসুয়া, ৩টি মোবাইল, ২টি বাঁশের লাঠি ও ৪ টুকরা কালো কাপড় সহ রাতেই চারজন ডাকাত সদস্যকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এতে তাদের আরো সদস্য আছে বলে তারা স্বীকার করেছেন ও নাম বলেছেন। ওদের ধরার চেষ্ঠা চলছে। আটক চারজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধীক মামলা আছে বলে তিনি জানান। এবিষয়ে থানায় মামলা হয়েছে এবং তাদের বুধবার সকালে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category