• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশার ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ ভোট গ্রহণের সরঞ্জাম

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় ৩৯টি ভোটকেন্দ্রে পাঠানো
হয়েছে ব্যালট পেপারসহ ভোট গ্রহণের সরঞ্জাম। বুধবার দুপুরে প্রিজাইডিং
অফিঢসার ও সহকারি প্রিজাইডিং অফিসারদের হাতে ব্যালট পেপারসহ ভোট
গ্রহণের সরঞ্জাম তুলে দেওয়া হয়। নওগাঁ-১ আসনের অংশ এই উপজেলায় স্থায়ী ও
অস্থায়ী মিলে ২১৩টি কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও
শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে এসব সরঞ্জাম বিতরণ
করা হয়েছে। এসময় নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়াল, থানা অফিসার
ইনচজার্জ জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু সহ
আনসার-ভিডিপি কর্মকর্তা উপস্থিত ছিলেন। বুধবার উপজেলা নির্বাচন
অফিসারের কার্যালয় থেকে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল
ইসলাম প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার ও
বাক্ধসঢ়;্র, সিল, ভোটার তালিকাসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী হস্তান্তর করেন। এ
উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৭৬৬ জন। যেকোনো ধরনের
অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা
হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোট গ্রহণের দিন আইনশৃঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারি থাকবে এবং ভোটাররা যেন
নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এজন্য সর্বোচ্চ সতর্কতা
নেয়া হয়েছে বলে জানান, সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম। এর
আগে সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম ৩৯টি কেন্দ্রের
প্রিজাইডিং কর্মকর্তাগণ ও আইনশৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের বিশেষ
ব্রিফিং দেন এবং হ্যান্ড মাইক বিতরণ করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category