• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পোরশায় কাঁকড়া ট্রাক্টরের সাথে-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১

দিনকাল বিডি ২৪ / ৭০ Time View
প্রকাশঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় কাঁকড়া ট্রাক্টরের সাথে মোটরসাইকেল সংঘর্ষে নাজমুল হক সুমন(২১) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আজিম (১৮) নামের আরেক যুবক। নিহত নাজমুল নিতপুর শিতলী ডাংগাপাড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে এবং আহত আজিম নিতপুর গোপালগঞ্জের মোতাহারের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা দুইজন মোটরসাইকেল যোগে সুতরইলের দিকে যাচ্ছিলেন। এসময় তারা সুতরইল-নিতপুর রোডের নিতপুর ব্রিজের পশ্চিম পাশে পৌঁছিলে মাটিবাহী একটি কাঁকড়া ট্রাক্টর হঠাৎ রাস্তার দক্ষিন পাশ থেকে রাস্তার উপরে উঠলে সরাসরি মোটরসাইকেল কাঁকড়ার সাথে সংঘর্ষ হয়। এতে ওই দুইজন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নাজমুল মারা যান। পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category