• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

পোরশায় ছেলের মারপিটে মা-বাবাসহ দুই বোন আহত

দিনকাল বিডি ২৪ / ৭৩ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ জুন, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় মসজিদের ইমাম ছেলের
মারপিটে মা, বাবা ও দুই বোনসহ চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে
শুক্রবার দিবাগত রাতে উপজেলার শিশা সরদার পাড়া গ্রামে। আহতরা হলেন একই
গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে শামসুদ্দিন (৫৫) ও তার স্ত্রী রহিমা বেগম
(৪৫), দুই মেয়ে মর্জিনা(৩৫) ও শামসুন্নাহার (২৮)। আহতদের মধ্যে
শামসুদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপর তিনজনকে পোরশা স্বাস্থ্য
কমপ্লেক্ধেসঢ়;্র ভর্তি করা হয়েছে। আহতদের শামসুদ্দিনের ছেলে মসজিদের ইমাম
হাফেজ সোহেল রানা(২৬), তার ভাই মঞ্জুরুল (৪০) ও মঞ্জুরুলের স্ত্রী
নাসিরিন(৩০) এবং ভগ্নিপতি ছবির উদ্দিনের ছেলে মিলন (৪৫) মারপিট
করেছেন বলে জানাগেছে। এব্যাপারে চারজনকে আসামী করে শনিবার পোরশা
থানায় একটি মামলা করেছেন আহত শামসুদ্দিনের জামাই শরিফুল ইসলাম। এর
পরিপ্রেক্ষিতে থানা পুলিশ সোহেল রানা, মঞ্জুরুল ও মিলনকে তাদের নিজনিজ
বাড়ি থেকে আটক করেছেন। অপর আসামী নাসরিন পলাতক রয়েছে বলে
জানাগেছে। বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই গাউছুল
আজম জানান, আসামী চারজনের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে এবং
শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামী নাসরিনকে ধরার চেষ্ঠা
চলছে বলে তিনি জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category