• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পোরশায় জমিজমা সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত

দিনকাল বিডি ২৪ / ৮০ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় জমিজমা সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাইদুর রহমান(৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার নিতপুর বালাশহিদ এলাকার দক্ষিণ মাঠে একটি বিবাদমান আবাদী জমির মাপযোগকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে বলে জানাগেছে। নিহত বিএনপি নেতা মাইদুর রহমান নিতপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য (মেম্বার) ও পূর্ব দিয়াড়াপাড়া আজাদের ছেলে। স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার নিতপুর ইউপির বালাশহিদ মৌজার দক্ষিনে রনশদা এলাকায় জমি নিয়ে গোপিনাতপুর গ্রামে মৃত জিল্লু রহমানের ছেলে আব্দুর রহিম(৫৭), রহিমের ছেলে ইসমাইল(৩০) ও বারকুল্লার (২৫) সাথে বিরোধ চলে আসছিল বিএনপি নেতা মাইদুর রহমানের। মঙ্গলবার দুপুরে মাইদুর রহমান ঔই জমি মাপযোগের এক পর্যায়ে রহিম ও তার ছেলের সাথে কথাকাটাকটির এক পর্যায়ে মাইদুরকে ছুরিকাঘাত করা হয়। এসময় অন্যরা সাথে সাথে তাকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এসময় তার ভাই হামিদুল (৩৫) অপরপক্ষের মারপিটে আহত হয়েছেন। এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে এবং আসামীরা পলাতক থাকায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আটকের জোর প্রচেষ্ঠা চলছে বলে তিনি জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category